*চোখ পড়ে না*
যন্ত্রণামুক্ত ভোরের আলো-কে
অবলীলায় জড়িয়ে ধরতে দেখেছি,
অগণতান্ত্রিক শাসনের
অশ্রুজলে—
নিত্য যে আশা
হাবুডুবু খায়।
অস্ত্র-পরিবৃত রাজার চোখ পড়ে না,
পথপ্রান্তে ভালোবাসার থালা হাতে
বিষাদে উদগ্রীব—
যারা বসে আছে
শুধুমাত্র
প্রলেপের আশায়।
— Written by Manas Bhattacharjee