shabdamanas

Literary works of Manas Bhattacharjee

হিসেবের খাতায় লিখেছিল

Admin

January 15, 2026

Share Article

হিসেবের খাতায় লিখেছিল
যত ছিল প্রতিশ্রুতি,
ভুলে গেছে তার অনেকগুলোই
কী আর তাতে ক্ষতি!

গোজামিল দিয়ে মিলিয়ে দেবে
কে বা আর মনে রাখে,
একটু আধটু পিঠ চাপড়ালে–
বলে, ‘আবার চাই ওকে’।

কেউ রাখে মনে, কেউ রাখেনা
সঙ্গ পেলে বেজায় খুশি,
মাটির কথা না ভাবলেও চলে
দেবে নাহয় ভর্তুকি।

— Written by Manas Bhattacharjee

Written by Admin

View all posts →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *