shabdamanas

Literary works of Manas Bhattacharjee

নববর্ষ

Admin

February 25, 2026

Share Article

নববর্ষ
মানস ভট্টাচার্য

দুরন্ত শিশুর মতো ছুটে মত্ত বসন্ত,
অপর্ণ বৃক্ষের ডালে ডালে উঁকি মারে আশা;
পল্লবিত ঝরা স্বপ্নে জীবন যুদ্ধ জয়ের
বাসনা, তবুও ডাকে বৈশাখী ভালোবাসা।

আমাদের পথচলা—নতুন শপথ স্রোতে,
দেখো, আর বইছে না উথলে ওঠা দুঃখ-জল;
তারাও সেজেছে আজ অরুণ আলোতে,
একটি নৌকোয়—যাব বহুদূরে, অবিচল।

কী আনন্দে দুলছে নবীন আশা, আদরে—
অনাদরেও সবাই নববর্ষের কোলে;
এসো তোমরাও একসাথে—উঠুক জোয়ার,
সম্ভাবনার নদী-নালা উঠুক ফুলে।

— Written by Manas Bhattacharjee

Written by Admin

View all posts →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *