চোখ পড়ে না
*চোখ পড়ে না* যন্ত্রণামুক্ত ভোরের আলো-কে অবলীলায় জড়িয়ে ধরতে দেখেছি, অগণতান্ত্রিক শাসনের অশ্রুজলে— নিত্য যে আশা হাবুডুবু খায়। অস্ত্র-পরিবৃত রাজার চোখ পড়ে না, পথপ্রান্তে ভালোবাসার থালা হাতে বিষাদে উদগ্রীব— যারা বসে আছে শুধুমাত্র প্রলেপের আশায়। — Written by Manas Bhattacharjee
Written by